গাজীপুরে টেক্সটাইল মিলে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ২:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

textail millগাজীপুরে বাঘের বাজার এলাকায় একটি টেক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে বাঘের বাজার এলাকায় বারমুছা পলিকোটন মিলে  আগুন লেগেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। এরই মধ্যে পুড়ে গেছে ওই কারখানার কাপড়, সুতো ও মেশিনপত্র। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আখতারুজ্জামান লিটন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ /এডি/হাসান

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G