গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৬

প্রকাশঃ মে ২৫, ২০১৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

বাসগাজীপুরের পোড়াবাড়িতে  বাস ও পুলিশের আসামি বহনকারী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ পুলিশ সদস্যসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।

গুরুতর আহত ৪ পুলিশ সদস্য ও ৪ আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে পোড়াবাড়ি এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা আসামি বহনকারী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনায় থাকা ৬ আসামির মৃত্যু হয়। আহতদের প্রথমে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পরামর্শ দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G