গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ১০:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

মহাসড়কগাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রমিক আহতের ঘটনার পরপরই ওই এলাকার ভিনটেগ ডেনিম  কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, মাজহারুল ইসলাম (৩২) নামে ওই কারখানার সুইং অপারেটর আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন।

এ সংবাদ লেখা পর্যন্ত (সকাল সাড়ে ১০টা) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ছিল। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানান জাহিদুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G