‘গাধার পরিশ্রমের’ জন্যে গাধাকে পুরস্কার

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৫ সময়ঃ ২:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৬ অপরাহ্ণ

dunkyনিউজ) : অক্লান্ত পরিশ্রম করেও স্বীকৃতি বা পুরষ্কার না পেলে আমরা সেটাকে বলি ‘গাধার খাটুনি।’ কিন্তু ভারতে এবার দুটো গাধাকেই তাদের কঠোর পরিশ্রমের জন্যে পুরস্কার দেয়া হয়েছে।

দক্ষিণের শহর ব্যাঙ্গালোরের একজন রাজনীতিক তাদেরকে তাদের পরিশ্রম ও আনুগত্যের জন্যে এই উপহার দিয়েছেন। ওই রাজনীতিকের নাম ভাতাল নাগারাজ, যিনি আঞ্চলিক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতে এনটিভির ওয়েবসাইটে এই খবর দেয়া হয়েছে।

ভাতাল নাগারাজ বলেন, গাধা, কুকুর, মহিষ, গরু এবং ষাঁড়ের মতো গৃহপালিত সব পশুকে আমি পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ তারা তাদের প্রভুদের প্রতি মানুষের চাইতেও বেশি অনুগত।

ভাতাল নাগারাজ বলেন, মানুষ যতো কাজ করে তার চাইতেও বেশি পরিশ্রম করে এসব গৃহপালিত পশু।

পুরস্কার হিসেবে ভাতাল নাগারাজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ওই দুটো গাধার শরীরের ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। গাধার শরীরে রঙিন কাপড় ও রঙিন দানার মালা পরানো ছিলো।

শহরের আন্ত-নগর বাস স্টেশনে জাকজমকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে বহু দর্শকও উপস্থিত ছিলেন।

ভাতাল নাগারাজ বলেন, ভারতীয় সমাজে অক্লান্ত পরিশ্রমের কাজে গাধাকে ব্যবহারের অনেক চল আছে, তবে সেই কাজের স্বীকৃতি দেয়া হয় না।

তিনি বলেন, বিশ্বের অভিনব এই প্রতিযোগিতার জন্যে কাউকে আবেদন করতে বলা হয়নি। কোনো আবেদন গ্রহণও করা হয়নি। কোনো বিচারকও ছিলো না।

ব্যাঙ্গালোরে এ ধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ওই রাজনীতিক।

সংবাদ মাধ্যমের শিরোনাম হতে পারে এই বিবেচনা থেকে এই রাজনীতিক এর আগেও অভিনব কিছু ঘটনার জন্ম দিয়েছিলেন।

এর আগে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি একটি মহিষের পিঠে চেপে শহর ঘুরে বেড়িয়েছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G