গান শুনলেই ঘুমিয়ে পড়ে হাতি (ভিডিও)

প্রকাশঃ জুন ২২, ২০১৬ সময়ঃ ৩:১৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

63425

আমরা সচরাচর জেনে এসেছি ঘুমপাড়ানি গান শুনিয়ে সন্তানদের ঘুম পাড়ানোর কথা। কিন্তু এবারের ঘটনা কিছুটা ভিন্ন। সেই সাথে থাইল্যান্ডের চিয়াঙ্গ মাই এলিফ্যান্ট নেচার পার্কের দৃশ্যটাও একটু আলাদা। তাই গান শুনিয়ে হাতিকে ঘুম পাড়ানোর বিষয়টি বিরল ঘটনাই বটে।

এখানে ঘুমপাড়ানি গান না শুনে ঘুমায় না হাতির বাচ্চারা। আর যতবারই তারা এই গান শোনে ততবারই তারা ঘুমিয়ে পড়ে। এ নিয়ে ‘সেভ দ্য এলিফ্যান্ট’ নামের একটি সংগঠন ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, নেচার পার্কের হাতি ফেমাই তার কেয়ারটেকার লেক চাইলার্টকে শুঁড় দিয়ে তার দিকে টেনে নিচ্ছে।

এরপর দেখা যায়, লেক একটি কাপড় দিয়ে হাতির গায়ে বুলিয়ে দিচ্ছে আর তাকে ঘুমপাড়ানি গান শোনাচ্ছে। এ দিকে গান শোনার সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে হাতিটি। আর কিছুক্ষণের মধ্যে যেন তলিয়ে যায় নিদ্রার দেশে।

ইউটিউবে ভিডিওটির বর্ণনা দিতে গিয়ে সংস্থাটি লিখেছে, ‘যদিও ফামাই বড় একটি হাতি কিন্তু যতবার সে লেকের কাছে ঘুমপাড়ানি গান শোনে প্রত্যেকবারই সে ঘুমিয়ে পড়ে।’

লেক চাইলার্টকে একজন হাতি বিশেষজ্ঞ বলে বর্ণনা করেছে থাইল্যান্ডের সংবাদমাধ্যমগুলো। ন্যাশনাল জিওগ্রাফি, দ্য ডিসকোভারি চ্যানেল, অ্যানিমেল প্ল্যানেট এবং বিবিসি-তেও তাকে নিয়ে প্রতিবেদন হয়েছে।

 

https://www.youtube.com/watch?v=gt3tjNDeaWE

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G