গাড়িওয়ালা এবার ইতালিতে

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৫ সময়ঃ ৬:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

gariwala1ইতালির ভিত্তেরিও ভেনেতোতে ১৪ এপ্রিল থেকে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এ উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি ‘গাড়িওয়ালা’।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের এই ছবিটি পরিচালনা করেছেন আশরাফ শিশির।

‘গাড়িওয়ালা’ হলো দুই ভাই এবং তাদের মায়ের গল্প। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, মাসুম আজিজ, ইমরান, সানসি ফারুক, আব্দুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, মাটির , সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আব্দুর রহমান রাজীব, জগন্ময় পালসহ ৪০০ নাট্যকর্মী।

‘গাড়িওয়ালা’ ছবিটি ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে ‘শারজাহ্ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’, ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব , গ্রীসের ৪র্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসব, পাকিস্তানের লাহোরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিযোগিতায় প্রদর্শিত হয়।

এছাড়া পর্তুগালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘আভানকা ২০১৪’তে ট্রেলার ইন মোশন বিভাগে মনোনীত হয় ছবিটি।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়। উৎসবে শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার, ‘শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা’ এবং ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ এই তিন ক্যাটাগরিতে বিজয়ী হয় ‘গাড়িওয়ালা’।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G