গুলশানে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ মার্চ ১, ২০১৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

Bus-Fireরাজধানীর গুলশান ২-এ একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

রবিবার বেলা আড়াইটার দিকে গুলশান ২-এ ল্যাব এইডের সামনে এ ঘটনা ঘটে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কবির জানান, আড়াইটার দিকে ল্যাব এইডের সামনে ট্রাস্ট পরিবহনের এবটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা যাত্রী বেশে বাসে উঠে পেছনের সিটে আগুন দেয়। সঙ্গে সঙ্গে ওই সিটটি জানালা দিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা যায়।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G