গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৬

প্রকাশঃ মে ২৫, ২০১৭ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৬ অপরাহ্ণ

গোপালগঞ্জে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ছয় জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিন জন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চেচানিয়াকান্দিতে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, দুপুরে চেচানিয়াকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। উল্টো দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ইজিবাইকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই রাস্তার পাশে পড়ে যায়। এতে ইজিবাইকটির চালক আজাদ সেখ (২৬) ও মাইক্রোবাসে থাকা সদর থানার সহকারী উপপরিদর্শক দেলোয়ার হোসেনসহ (৩২) তিন জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ছয় জনেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে এক কিশোরীসহ তিন জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া আহত বাকি তিনজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G