গ্রেনেড বিস্ফোরণে জেএমবির শাখা প্রধান নিহত

প্রকাশঃ অক্টোবর ৬, ২০১৫ সময়ঃ ৯:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

jmbচট্টগ্রামে হ্যান্ড গ্রেনেড, অস্ত্র, গুলি, বোমা তৈরির সরঞ্জামসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক নিষিদ্ধ-ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সামরিক শাখা প্রধান ও আত্মঘাতী দলের সদস্য মোহাম্মদ জাবেদ গ্রেনেড বিস্ফোরণে মারা গেছেন। এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে নগরীর কুয়াইশ সড়ক সংলগ্ন অনন্যা আবাসিক এলাকায় এ বিস্ফোরণ ঘটে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণফুলী থানার খোয়াজনগর আজিমপাড়া লালমিয়া কন্ট্রাকটর সড়কের হাজি নূর আহমদ টাওয়ারের নিচতলা থেকে মো. জাবেদ ও আত্মঘাতী দলের আরো চার সদস্যসহ গ্রেফতার করে পুলিশ।

এ সময় ১২০ রাউন্ড গুলি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন জেএমবির সামরিক শাখার প্রধান ও আত্মঘাতী দলের সদস্য মো. জাবেদ, বুলবুল আহমেদ, মো. সুজন, মাহবুব ও সোহেল।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G