চট্টগ্রামে সিটি কাউন্সিলর গ্রেপ্তার

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৩:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

1423367207চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পুলিশের ওপর ককটেল হামলার মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল বিএনপি-সমর্থক কাউন্সিলর হিসেবে পরিচিত।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনোজ কুমার মজুমদার বলেন, গত ২১ জানুয়ারি চান্দগাঁও পুরান থানার সামনে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর ককটেল হামলা হয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। হামলার পর পুলিশ বাদী হয়ে মাহবুবুল আলমসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত প্রায় ৫০ জনকে আসামি করে থানায় মামলা করে। ওই মামলায় মাহবুবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বিকেলে আদালতে হাজির করা হবে।

বনোজ কুমারের দাবি, হামলার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক তথ্য থাকায় মামলায় মাহবুবুলকে আসামি করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/সুমি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G