চবিতে ছাত্রলীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৪, ২০১৫ সময়ঃ ৫:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

imagesচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় অবশেষে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে চবি’র রেজিস্ট্রার আলমগীর হোসেন চৌধুরী বাদি হয়ে হাটহাজারী থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির মানব সম্পদ উন্নয়ন সম্পাদক আব্দুল হান্নানসহ ১৫ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। মামলার আসামীদের সবাই ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিএফসি’র নেতাকর্মী।

জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি সংঘর্ষে লিপ্ত হওয়া, শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ,  বিশ্ববিদ্যালয়ের মূল গেইট, শিক্ষকদের ক্লাব (ক্যাম্পাস ক্লাব) ও প্রশাসনিক ভবনে তালা দেয়ার ঘটনায় জড়িতদের আসামী করে মামলাটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫জনকে আসামী করে মামলা করেছে। এদের গ্রেপ্তারে অভিযান চলছে ।’

চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির  সহ-সভাপতি অমিত কুমার বসুর দাবি, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মদদপুষ্ট ও তাপস হত্যার খুনিদের বাঁচাতে ঘটনার ১০ দিন পর ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G