চবিতে ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী
চবি প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছে মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী।আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী ওই দুই শিক্ষার্থী জানায় , ফরেস্ট্রি অনুষদ এলাকায় তিনজন লোক ধারালো ছোরা দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা ছুরিকাঘাত করবে বলে হুমকি দেয়। পরে একটি মোটরসাইকেলে করে তারা সেখান থেকে চলে যায়।
এ বিয়য়ে হাটহাজারী থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল হোসেন জানান, ফরেস্ট্রি বিভাগের রাস্তায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে বলে শুনেছি। বিষয়টি আমরা তদন্ত করছি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, ছিনতাইয়ের ঘটনার বিষয়ে কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিক্ষণ/এডি/এনজে
























