চবিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত
চবি প্রতিনিধি
চট্টগাম বিশ্ববিদ্যালয়(চবি)জাতীয় শোক দিবস যথাযথ মর্যদায় পালিত হয়েছে।সকাল ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে সদ্য নির্মিত বঙ্গবন্ধু চত্তর এ পুষ্পমাল্য অর্পন করে দিনের কর্মসূচির সূচনঅ করেন উপচার্য প্রফেসার ড.ইফতেখার উদ্দীন চৌধুরী।
পুষ্পমাল্য অর্পন শেষে এক বক্ততায় উপচার্য ইতিহাসের ন্যাক্কারজনক হত্যাকান্ডের কথা তুলে ধরে বলেন হাজার বছরের শেষ্ট বাঙ্গালি বঙ্গবন্ধুর আদর্শকে যারা ধ্বংস করতে চেয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়েছে।
তিনি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের সন্মুখীন করার দাবি তুলেন।এ সময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয় প্রক্টর,বিভিন্ন অনুষদের ডীন শিক্ষক,চবি ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।
এ সময় একে একে বঙ্গবন্ধু পরিষদ,ছাত্রলীগ,চবি শিক্ষক সমিতি,চট্টগাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি,চট্টগাম বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব,প্রথম আলো বন্ধুসভা সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পন করে বঙ্গুবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্বা জানায়।
এদিকে অনান্য কর্মসূচির মধ্যে চবি শাখা ছাত্রলীগের উদ্যোগে শহীদ মিনার চত্তরে বঙ্গবন্ধুর আদর্শ ও তাঁর চেতনাকে তরুনদের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু শীর্ষক প্রামান্যচিত্র ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
প্রতিক্ষণ/এডি/তাফসির
























