চবিতে পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

cobiচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

আরবী বিভাগ

চ.বি. আরবী বিভাগের ২০১৪ সালের ৩য় বর্ষ বি.এ. অনার্স (পুরাতন) কোর্স নং-৩০১ থেকে ৩০৮ এর পরীক্ষাসমূহ পুনঃনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৬.৪.২০১৫ থেকে ৩০.৪.২০১৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে।

বাংলা বিভাগ

চ.বি. বাংলা বিভাগের ৪র্থ বর্ষ বি.এ. সম্মান-২০১৩ এর ৪০২ নং কোর্সের পরীক্ষা অনিবার্য কারণে ২৮.৩.২০১৫ তারিখের পরিবর্তে আগামী ১৬.৫.২০১৫ তারিখ অনুষ্ঠিত হবে। অন্যান্য কোর্সের পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।

ইতিহাস বিভাগ

চ.বি. ইতিহাস বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ২য় এবং ৩য় বর্ষ বি.এ. সম্মান কোর্সের ক্লাশ আগামী ১৮.৪.২০১৫ তারিখ থেকে শুরু হবে।

মনোবিজ্ঞান বিভাগ

চ.বি. মনোবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ বি.এস-সি. সম্মান-২০১৪ এর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী ৫.৪.২০১৫ থেকে ১৬.৪.২০১৫ পর্যন্ত প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

ইতিহাস বিভাগ

চ.বি. ইতিহাস বিভাগের এম.এ. -২০১৪ এর কোর্স নং-৫০১ থেকে ৫০৬ এর পরীক্ষাসমূহ আগামী ১৬.৪.২০১৫ থেকে ৭.৫.২০১৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে এবং টার্মিনাল পরীক্ষা ১.৪.২০১৫ তারিখ সকাল ১০ টা থেকে শুরু হবে।

ইতিহাস বিভাগ

চ.বি. ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষ বি.এ. সম্মান-২০১৪ এর কোর্স নং-৪০১ থেকে রচনা পত্রের পরীক্ষাসমূহ আগামী ২৮.৩.২০১৫ থেকে ৯.৫.২০১৫ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

চ.বি. ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে এম.বি.এ. ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ২৮.৩.২০১৫ থেকে সাময়িক ভর্তি/পুনঃভর্তি শুরু হবে। বিলম্ব ফি ব্যতীত ৮.৪.২০১৫ পর্যন্ত এবং ২২০/- টাকা বিলম্ব ফি ব্যতীত ১৯.৪.২০১৫ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/লিমন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G