চবিতে ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

প্রকাশঃ সেপ্টেম্বর ৩০, ২০১৫ সময়ঃ ২:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৪ অপরাহ্ণ

চবি প্রতিবেদক

c u (2)চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৫-১৬ শিক্ষাবষের্র ১ম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সের ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার এস এম আকরব হোছাইন বিষয়টি নিশ্চিত করে বলেছেন ‘‘পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ রাত ১২টা পর্যন্ত ভর্তিচ্ছুকরা আবেদন করতে পারবেন।’’

ভর্তির আবেদনের তারিখ বর্ধিত করা হবে কিনা বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি বলেন, এ রকম কোন সিদ্বান্ত নেওয়া হয়নি।

গত ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করেন। প্রতিবারের ন্যায় এবারও ভর্তির আবেদনের ৪৭৫ টাকা অপরিবর্তিত রাখা হয়।

প্রসঙ্গত, চবিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ থেকে ৯ নভেম্বর পর্যন্ত।

এছাড়াও ভর্তি পরীক্ষা সর্ম্পকিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.cu.ac.bd) পাওয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G