চবিতে শিবির কর্মী আটক

প্রকাশঃ নভেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৯:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

cobiচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের বাসে বোমা হামলায় জড়িত এক শিবির কর্মীকে গেপ্তার করেছে পুলিশ। আটককৃত শিবির কর্মীর নাম জসিম উদ্দীন। সে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, জসিম বিশ্ববিদ্যালয়ের লেডিস ঝুপড়িতে বসে আড্ডা দিচ্ছিল। এ সময় ছাত্রলীগের কিছু কর্মী তাকে দেখতে পেয়ে সে শিবির কিনা জিজ্ঞাস করলে, সে নিজেকে শিবির কর্মী হিসেবে অস্বীকার করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ছাএলীগ কর্মীরা তাকে ধরে পিটুনি দিলে সে শিবির কর্মী হিসেবে নিজেকে স্বীকার করে নেয়।
এ বিষয়ে ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মামুন বলেন, শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে ক্যাম্পাসে এসেছিল, এ সময় ছাত্রলীগের কর্মীরা তাকে চিনতে পেরে পুলিশে খবর দেয়। সে শিক্ষকদের বাসে বোমা হামলার আসামী।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ বলেন, শিবির সন্দেহে ছাত্রলীগ কর্মীরা একজনকে মারধর করে। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে হাটহাজারী থানার তদন্ত ওসি সালাউদ্দীন বলেন, ছাত্রলীগের কিছু কর্মী এক শিক্ষার্থীকে মারধর করছে শুনে তাকে উদ্ধার করি।
সে শিবির কর্মী কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, জিঙ্গাসাবাদ শেষে বলা যাবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G