চবিতে ‘শিবির’ নেতা আটক

প্রকাশঃ আগস্ট ১৮, ২০১৫ সময়ঃ ৯:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

c uniচট্টগাম বিশ্ববিদ্যালয়ে মেজবা উদ্দিন নামের এক শিবিরের নেতাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকায় এই ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকা থেকে কিছু ছাত্রলীগ নেতাকর্মীরা এক শিবির নেতাকে প্রথমে বেধড়ক পেটায়। তারপর তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সে শিবির কি না তা পুলিশে খতিয়ে দেখবে। আমরা তাকে প্রাথমিক অবস্থায় হাসপাতালে পাঠিয়েছি।

হাটহাজারী থানার পরিদর্শক ইসমাঈল হোসেন জানান, আমরা তাকে আটক করেছি। বর্তমানে তাকে হাটহাজারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। পরে তাকে থানা এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

চট্টগাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু জানান, ছাত্রলীগের সাবেক নেতারা মেজবা উদ্দিনকে দেখে পুলিশকে খবর দেয়। বিশ্ববিদ্যালয়ে কোনো রকম অপ্রিতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা তাকে পুলিশের কাছে সোপর্দ করি।

আরো জানা যায়, আটককৃত শিবির নেতা হচ্ছেন কম্পিউটার সাইন্সের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক অর্থ-সম্পাদক এবং ২০১২ সালের ৮ই ফেব্রয়ারিতে যে হত্যাকান্ড ঘটে তার অন্যতম সশস্ত্র ক্যাডার।

প্রতিক্ষণ/এডি/তাফসির

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G