চবিতে শেষ হল বিতর্ক উৎসব

প্রকাশঃ সেপ্টেম্বর ৫, ২০১৫ সময়ঃ ৯:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৩ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

cuচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শেষ হল তিনদিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০১৫। আজ রাত ৮.৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন অনুষদ মিলনায়তে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উমা চৌধুরী, পরিচালক, সিভিক এনগেইজমেন্ট, টিআইবি, প্রফেসর ড. মাহবুবুল হক, উপদেষ্টা- সিইউডিএস ও প্রফেসর ড. ইমরান হোসেন, সঞ্চালক-সিইউডিএস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), চট্টগ্রাম মহানগর।

এসময় বক্তারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু তহবিলের বরাদ্দ ও ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধতা নিশ্চিত করতে তরুণরা রাখতে পারে উল্লেখযোগ্য ভূমিকা। তাদের মেধা, যোগ্যতা ও যুক্তিই হবে জলবায়ু অর্থায়নে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণ ও তা বাস্তবায়নের প্রধান নিয়ামক।

দেশের সরকারি-বেসরকারি ৩২ টি বিশ্ববিদ্যালয় থেকে শতাধিক বিতার্কিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এশীয় সংসদীয় ধারায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং রানার আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ।

প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তানভীর সিদ্দিকী এবং সেরা বিতার্কিক (ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট) হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাকিব রহমান।

প্রতিযোগিতায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে প্রতিযোগীরা দলগতভাবে অংশগ্রহণ করেছেন। জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধতা নিশ্চিতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত জনগণের অংশগ্রহণ, সংশ্লিষ্ট সকলের দায়িত্বসহ দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি প্রতিপাদ্যের ওপর বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য যে আগামী ৩১ নভেম্বরে ফ্রান্সে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (কপ-২১) উপলক্ষ্যে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে এ আয়োজন এর উদ্যোগ গ্রহণ করেছে টিআইবি।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G