চবিতে সড়ক দুর্ঘটনায় আহত ৫

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৫:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো, প্রতিক্ষণ ডট কম

ctg-uচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ৩নং গোডাউনের সড়কে প্রাইভেটকার ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

আহতরা হলেন- টমটমের ড্রাইভার খোকন (৩৪), বিশ্ববিদ্যালয়ের কর্মচারি আবদুর শুক্কুর (২৮), নাসির, তাজুল ও সোলায়মান। আহতদের মধ্যে প্রথম দুইজনের অবস্থা গুরুতর।

বুধবার দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চবির নিরাপত্তা দপ্তরমুখী টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উল্লেখিত পাঁচজন আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) খায়ের  বলেন, ‘গুরুতর আহত দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা হয়েছে।’

প্রতিক্ষণ/এডি/ই রা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G