চবির সমাবর্তন পেছালো
ক্যাম্পাস প্রতিনিধি
আগামী ২১ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তন অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ ফরহাদ হোসেন খান এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর দুপুর ২.৩০ টায় মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বের কথা থাকলেও অনিবার্য কারনবশত স্থগিত করা হয়েছে। এতে আরো বলা হয়, পরে নির্ধারিত তারিখসমূহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে বিশ্বাবদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা বলেন, রাষ্টপতির সময়সাপেক্ষ অনিবার্য কারনবশত সমাবর্তন স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, পরে নির্ধারিত তারিখ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমে জানানো হবে।
প্রতিক্ষণ/এডি/এআরকে
























