চবি শিক্ষককে শিবিরের হুমকি

প্রকাশঃ এপ্রিল ১১, ২০১৫ সময়ঃ ৮:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

চবি প্রতিনিধি

CUচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের এক শিক্ষককে হুমকি দিয়েছে ছাত্র শিবিরের এক নেতা।

আলাওল হলের অবৈধ সিট ছেড়ে দিতে বলায় হলের আবাসিক ওই শিক্ষককে হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে হল শাখা শিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদের বিরুদ্ধে চবি ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের কাছে লিখিত অভিযোগ করেছেন  প্রফেসর কাজী নূর হোসেন।

কাজী নূর হোসেন বলেন, ‘শিবিরের ধর্মঘট চলাকালে গত বছরের ১০ সেপ্টেম্বর শিক্ষকবাহী ককটেল হামলার পর আলাওল হলে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় কিছু কক্ষ থেকে দেশিয় অস্ত্র উদ্ধারের পর কক্ষগুলো সিলগালা করে দেয়া হয়। সিটগুলোর বরাদ্দ বাতিলও করে হল কর্তৃপক্ষ। ’

কিন্তু গত কয়েক মাস আগে ৪০৯ নম্বর কক্ষে হল কর্তৃপক্ষের তালা ভেঙ্গে অ্যাকাউন্টিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও শিবির নেতা শাখাওয়াত হোসেন হলে উঠে। ওই কক্ষে গত ২৪ মার্চ বৈধ শিক্ষার্থী উঠতে গেলে শিবিরনেতা শাখাওয়াত তাকে বাধা দেয়।

পরে বৈধ শিক্ষার্থী এ ঘটনাটি হল কর্তৃপক্ষকে জানালে শাখাওয়াতকে প্রভোস্টের কক্ষে ডাকা হয়। তাকে কক্ষটি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে সে শিবির নেতা পরিচয় দিয়ে কাজী নূর হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায় এবং বাজে কথা বলে দেখে নেয়ার হুমকি দেয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলাহ এ বিষয়ে বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিক্ষণ/এডি/ শরীফ/ তপু

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G