চাকুরী পেলেন নিহত কর্মকর্তার স্ত্রী

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৫ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:১১ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি :

Commerc-e_Bank_আশুলিয়ার কাঠগড়ায় ডাকাতের গুলিতে নিহত কমার্স ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওয়ালি উল্লার স্ত্রীকে চাকরি দিয়েছে কমার্স ব্যাংক।

শুক্রবার নিহত ওয়ালি উল্লার গ্রামের বাড়ি জামালপুরের অনন্তপুর গ্রামে এসে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কমার্স ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় ওয়ালি উল্লার স্ত্রী মাহমুদা মেহাজাবিনের হাতে কমার্স ব্যাংকের পক্ষ থেকে সহকারী অফিসার হিসেবে চাকরির নিয়োগপত্র তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার।

শুক্রবার দুপুরে জামালপুরের শরিফপুর ইউনিয়নের অনন্তপুর ওয়ালি উল্লার গ্রামের বাড়িতে আসেন কমার্স ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নিহতের স্ত্রী মাহমুদা মেহাজাবিনের হাতে ব্যাংকের সহকারী অফিসার হিসেবে চাকরির নিয়োগপত্র তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান ইউসুফ আলী হাওলাদার।
প্রতিক্ষন/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G