চিরনিদ্রায় অভিনেত্রী দিতি

প্রকাশঃ মার্চ ২০, ২০১৬ সময়ঃ ৫:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

Diti-update.

চিরনিদ্রায় অভিনেত্রী পারভিন সুলতানা দিতি। দীর্ঘদিন ধরে অসুস্থ দিতি রোববার বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

হাসপাতালটির চিফ কমিউনিকেশন্স অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট শাগুফা আনোয়ার খবরটি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় এই অভিনেত্রী মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রামাটোলজিতে (এমআইওটি) ভর্তি হয়েছিলেন। প্রথম দফার চিকিৎসা শেষে ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর দেশে ফেরেন । কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। অবস্থা অপরিবর্তিত থাকার কারণে দ্বিতীয় দফায় তাকে চেন্নাই নেওয়া হয়। কিন্তু কোনভাবেই তার সুস্থতা আনায়ন সম্ভব হচ্ছিলনা।

জনপ্রিয় অভিনেত্রী ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মছিলেন দিতি। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু এটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিলো আজমল হুদা মিঠু পরিচালিত ‘আমিই ওস্তাদ’।

তিনি জীবদ্দশায় প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে আলমগীরের স্ত্রীর চরিত্রে দারুণ অভিনয় নৈপুণ্যের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

ছোট পর্দায়ও তিনি ছিলেন নিয়মিত। বহু একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন। গায়িকা হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন দিতি। বেরিয়েছে তার একক অ্যালবামও।

তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিক্ষণ/এডি/কেএইচ

===

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G