চিরিরবন্দরের আলোকডিহি ইউনিয়নে মাহাবুব বিজয়ী

প্রকাশঃ এপ্রিল ১৭, ২০১৭ সময়ঃ ১১:৫৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি:

গতকাল সারা বাংলাদেশের ১৫৫ টি ইউনিয়নে এক যোগে অনুষ্ঠিত হলো সাধারণ, পূন:নির্বাচন এবং উপনির্বাচন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে বিজয়ী প্রার্থী তার একমাত্র প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী মাহাবুব রহমান (৫০) উক্ত ওয়ার্ডের প্রয়াত ইউপি সদস্য নুরুল হকের স্ত্রী রোকেয়া বেগমের চেয়ে মাত্র এক ভোট বেশি পান। প্রয়াত ইউপি সদস্য নুরুল হক(৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে তার সদস্য পদটি শূন্য হয়।

১৬ এপ্রিল রবিবার উপজেলার আলোকডিহি ইউনিয়নের উত্তর আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ভোটারদের মাঝে নির্বাচন উপলক্ষ্যে কোনো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি।

উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৭২৬ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৮৯ জন। মোট প্রদত্ত ৫৮৭ ভোটের মধ্যে বাতিল হয়ে যায় দুই ভোট। মোট ৫৮৫ ভোট এর মধ্যে মাহাবুব রহমান ফুটবল প্রতীক নিয়ে পায় ২৯৩ টি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী রোকেয়া বেগম মোরগ প্রতীক নিয়ে ২৯২ ভোট পান। ফলে মাহাবুব রহমান এক ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় অফিসার মোস্তাফিজুর রহমান। ভোট কেন্দ্রে সার্বিক দায়িত্বে ছিলেন চিরিরবন্দর সহকারী কমিশনার (ভূমি) জনাব মাশফাকুর রহমান এবং চিরিরবন্দর ভারপ্রাপ্ত কর্মকর্তা হারেসুল ইসলাম। নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ এবং আনসার সদস্যরা। একটি মাত্র কেন্দ্র এবং কোনো অপ্রীতিকর পরিবেশ না থাকায় বিজিবি কিংবা র‍্যাবের কোনো প্লাটুন ছিল না।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G