চুরি করে না দেবাশীষ

প্রকাশঃ নভেম্বর ২, ২০১৫ সময়ঃ ৫:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Debashish-Biswasতিনটি সিনেমা নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। তিনটি সিনেমাই ভারতীয় চলচ্চিত্রের নকল হিসেবে নিন্দিত হয়।

কিন্তু দেবাশিষ এ নিয়ে কখনো জবাবদিহি করেননি। বরং, এক পরিচালকের সিনেমার নিন্দা করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, চলচ্চিত্র তার বাপ-দাদার সম্পত্তি। যা ইচ্ছা করতে পারেন। দেবাশিষ আবারো নকল সিনেমা নিয়ে ফিরছেন বড়পর্দায়। আর এবারের প্রচারণার কৌশল হলো, প্রথমবারের মতো ঘোষণা দিয়ে তামিল ছবির অনুকরণ করছেন তিনি।

তিনি জানান, অন্যদের মতো চুরি করে কিছু করার ইচ্ছা নেই তার। তিনি আরো বলেন দেবাশীষ চুরি করেনা। ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ছবি ‘হিম্মতওয়ালা’র অনুকরণে তৈরি হবে তার নতুন ছবি ‘হিরোগিরি’। এরইমধ্যে চিত্রনাট্যের কাজও প্রায় শেষ করেছেন তিনি। ৪ নভেম্বর ইমন সাহার সঙ্গীতে কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীরের কণ্ঠে একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হবে।

 এ প্রসঙ্গে দেবাশীষ যুগান্তরকে বলেন, ‘আমি ঘোষণা দিয়েই তামিল ছবির অনুকরণ করছি। এখানে লুকোচুরির কিছু নেই। গল্পের কপিরাইট নিয়েই কাজ করব। অন্যদের মতো চুরি করে কিছু করার ইচ্ছা নেই। এতে দর্শকরা বিভ্রান্ত হন।’ তামিল বলা হলেও ১৯৮৩ সালের ‘হিম্মতওয়ালা’ আসলে হিন্দি সিনেমা। যা ১৯৮১ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমার রিমেক।

 দুটি সিনেমাই হিট। ‘হিম্মতওয়ালা’ নামেই ২০১৩ সালে সিনেমাটির আরো একটি রিমেক করেন সাজিদ খান। কিন্তু শোচনীয়ভাবে ফ্লপ হয়। বলা হয়ে থাকে, অজয় দেবগন অভিনীত সবচেয়ে বাজে সিনেমা ‘হিম্মতওয়ালা’। ‘হিরোগিরি’তে নায়ক হিসেবে দেখা যাবে শাকিব খানকে। এমনটি জানালেন দেবাশীষ। তবে শাকিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এর আগেও ঘোষণা দেন দেবাশীষ। পরে কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G