গরমের দিনে অনেকেই লক্ষ্য করেন, হঠাৎ করেই চুল পড়া বেড়ে গেছে। মাথায় ঘাম জমে খুশকি, চুলকানি এমনকি দুর্গন্ধও তৈরি হয়। এই অতিরিক্ত ঘাম স্ক্যাল্পে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়ায়, যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং চুল ঝরার হার বাড়তে থাকে। যাঁদের চুল আগে থেকেই পাতলা বা টাক পড়ার প্রবণতা আছে, তাঁদের জন্য গরমকালটা আরও বেশি দুশ্চিন্তার হয়ে দাঁড়ায়।
বিশেষজ্ঞদের মতে, একটি চুলের জীবনচক্র সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ ‘অ্যানাজেন’, যেখানে চুল বেড়ে ওঠে এবং এই সময়কাল কয়েক বছর স্থায়ী হতে পারে। এরপর আসে ‘ক্যাটাজেন’, যা খুব স্বল্প সময়ের একটি পরিবর্তনকাল। সবশেষে ‘টেলোজেন’ ধাপে চুল বিশ্রামে যায় এবং কিছুদিন পর পড়ে যায়, তারপর নতুন চুল সেই জায়গা পূরণ করে। কিন্তু নানা কারণে এই স্বাভাবিক চক্র ব্যাহত হলে চুল পড়ার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় অ্যালোপেসিয়া। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া, যা ধীরে ধীরে টাক পড়ার দিকে নিয়ে যেতে পারে।
এই পরিস্থিতিতে শুধু বাহারি বিজ্ঞাপনের তেল ব্যবহার না করে, অনেকেই এখন ভরসা রাখছেন ঘরোয়া ভেষজ উপাদানের ওপর। কারণ প্রাকৃতিক উপকরণ চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করে এবং স্ক্যাল্পকে তুলনামূলকভাবে নিরাপদ রাখে। খুব সহজ কিছু উপায়ে বাড়িতেই তৈরি করা যায় এমন কয়েকটি ভেষজ তেলের কথা নিচে দেওয়া হল।
উপকরণ:
প্রস্তুত প্রণালী:
প্রথমে নারকেল তেল হালকা আঁচে গরম করুন। তেল গরম হয়ে এলে তাতে কারিপাতা, মেথি ও কালোজিরে দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। উপকরণগুলোর রং পরিবর্তন হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন। এরপর এতে ক্যাস্টর অয়েল ও কাঠবাদামের তেল মিশিয়ে একটি পরিষ্কার কাচের বোতলে সংরক্ষণ করুন।
ব্যবহার উপকারিতা:
এই তেল চুলের গোড়া মজবুত করতে সহায়ক এবং নিয়মিত ব্যবহার করলে চুল পড়া কমাতে সাহায্য করতে পারে।
উপকরণ:
প্রস্তুত প্রণালী:
নারকেল তেলে প্রথমে আমলকি ও জবা ফুলের পাপড়ি দিয়ে অল্প আঁচে গরম করুন। এরপর তাতে মেথি দানা ও কারিপাতা যোগ করে ঢেকে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। তেলের রং গাঢ় হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে সংরক্ষণ করুন।
ব্যবহার উপকারিতা:
এই মিশ্রণ স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুলের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে এবং চুল পড়া কমাতে ভূমিকা রাখতে পারে।
উপকরণ:
প্রস্তুত প্রণালী:
সব উপকরণ ভালোভাবে ধুয়ে কুচি করে নিন। এরপর একটি পাত্রে নারকেল তেল গরম করে প্রথমে আমলকি দিন। তারপর মেথি দানা ও অন্যান্য উপকরণ একে একে মিশিয়ে দিন। কম আঁচে কিছুক্ষণ ফুটতে দিন। জবা ফুল দেওয়ার পর তেলের রং পরিবর্তন হবে। তখন চুলা বন্ধ করে ঠান্ডা করুন এবং ছেঁকে কাচের বোতলে রেখে দিন।
ব্যবহার উপকারিতা:
এই তেল স্ক্যাল্পকে পুষ্টি জোগায়, চুলের গোড়া শক্ত করে এবং দীর্ঘমেয়াদে চুলের ঘনত্ব বাড়াতে সহায়তা করতে পারে।
গরমের সময় চুলের বাড়তি যত্ন নেওয়া জরুরি। নিয়মিত মাথা পরিষ্কার রাখা, অতিরিক্ত ঘাম জমতে না দেওয়া এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে চুলের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত চুল পড়া চলতে থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো।
প্রতি / এডি / শাআ