চুয়াডাঙ্গায় গাঁজাসহ ৩ মাদকসেবী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৫ অপরাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

chuadangaচুয়াডাঙ্গা শহরের ইসলামপাড়া থেকে মাদকদ্রব্যসহ তিনজন মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২৮৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- গোলাম রসুল (৪৫), বিদ্যুত (৩৫) ও খলিল (৩৬)।

র‌্যাবের সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে গাংনি র‌্যাব-৬ শহরের ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলামত আলীর ছেলে গোলাম রসুল, মৃত শারমান আলীর ছেলে বিদ্যুত ও আফসার আলীর ছেলে খলিলকে গাঁজাসহ আটক করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G