চুয়াডাঙ্গায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ জানুয়ারি ৪, ২০১৬ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ALবণার্ঢ্য নানা আয়োজনে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে। এ উপলক্ষে বের হয় বণার্ঢ্য শোভাযাত্রা। জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোঃ সেলুন এমপি শোভাযাত্রাটির নেতৃত্ব দেন।

সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরে এই শোভাযাত্রা বের হয়।

জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুশতির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ সোলাইমান হক জোঃ সেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরোফিন আলম রন্জু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোঃ অনিকসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনের শুরুতেই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে কাটা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রলীগ টানা ৪ দিনের নানা কর্মসূচি দিয়েছে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G