চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের হাতে বিএনপি নেতা খুন

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

choyadanggaজেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

চুয়াডাঙ্গা : সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামকে (৫২) বোমা মেরে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কামরুজ্জামান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ছয়ঘরিয়া গ্রামে তাকে প্রকাশ্যে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বোমা মেরে আহত করে দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় দুটি বোমার বিস্ফোরণ ঘটায় তারা। আহত অবস্থায় সিরাজুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এদিকে, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস বিএনপি নেতা সিরাজুল ইসলামকে হত্যার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি জানান, চলমান আন্দোলন-সংগ্রাম বাধাগ্রস্ত করতে সিরাজুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/কবির

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G