চুয়াডাঙ্গায় ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৩, ২০১৬ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

অনিক চক্রবর্তী (চুয়াডাঙ্গা প্রতিনিধি)

indexচুয়াডাঙ্গা শহরের সাতগাড়ি ও আলমডাঙ্গার গুপিনগর গ্রামে তিনজনকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা।

সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

আহত তিনজনের মধ্যে মহসীন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্বশত্রুতার জের ধরে সোমবার রাত ৯ টার দিকে চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ির গ্রামের জহুরুল আলী ছেলে ছাত্রলীগ কর্মী সজলকে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয় ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে।

এদিকে, প্রায় একই সময়ে আলমডাঙ্গা উপজেলার গুপিনগর গ্রামে গ্রাম্যবিরোধের জের ধরে মহসীন ও তার ভাই আবু মুসাকে কুপিয়ে জখম করে দূর্বত্তরা। এদের মধ্যে মহসীনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ কবীর জন।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G