চুয়েটে ‘ইইই ডে’ উদযাপিত

প্রকাশঃ মে ১৯, ২০১৫ সময়ঃ ৮:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

cuetচট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বর্ণিল আয়োজনে ‘ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডে-২০১৫’ উদযাপিত হয়েছে।

আনন্দ র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল সেমিনার, নবীন বরণ, বিদায় সংবর্ধনা, ওয়ার্কশপ, সার্কিট চ্যালেঞ্জ, সাইবার আ্যাথলেটিক্স, প্রজেক্ট শো, সাংস্কৃতিক পরিবেশনািইত্যাদি।

চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডীন এবং রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ কামরুজ্জামান।

 

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G