চুয়েটে পিএমই ডে উদযাপন ৪ মে

প্রকাশঃ মে ১, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট প্রতিক্ষণ ডটকম:

cuetচট্টগ্রাম প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় এর পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের উদ্যোগে আগামী ০৪ মে ‘পিএমই ডে ২০১৫’ উদযাপিত হবে।

এ উপলক্ষে আনন্দ র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, গোল টেবিল আলোচনা, পুরস্কার বিতরণী, নবীণ বরণ, বিদায় অনুষ্ঠান, ফায়ার ওয়ার্কস, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বুয়েটের পিএমআরই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তামিম। গেস্ট অব অনার হিসেবে থাকবেন চুয়েটের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বদিউস সালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিএমই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক।

আয়োজিত সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম এবং টোটালগ্যাস বাংলাদেশ এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোঃ সবুর হোসাইন।

এছাড়া ক্রিস এনার্জি বাংলাদেশ লিমিটেড এর এনভারঅনমেন্টাল হেলথ এন্ড সেফটি এডভাইজর মোঃ জাহাঙ্গীর আলম চতুর্থ বর্ষের ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনায় বসবেন এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।

প্রতিক্ষণ/এডি/আরিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G