ছাত্রলীগের চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক

ru bcl leaders রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের চার নেতার বহিষ্কারাদেশ প্রতাহ্যার করা হয়েছে। ওই চার নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রানা চৌধুরী, মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পলাশ ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাকিম বিল্লাহ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক দফতর সম্পাদক শেখ রাসেল এই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ রাসেল বলেন, ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সুপারিশ আমাদের হাতে আসে। সবকিছু যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ ওই চার নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, সর্বশেষ গত ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম সম্মেলনে ওই চারজন নেতা কাউন্সিলর ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের একটি পরীক্ষা বন্ধ করে কক্ষ ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগে ওই চার নেতাকে বহিষ্কার করা হয়।

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G