ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, আহত ৭
চবি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাত নেতাকর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রেল স্টেশনে বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বাংলার মুখের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- আরিফুল ইসলাম, বিজয়, রায়হান, তাজুল, মারজান, সাজিদ ও রানা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু ও যুগ্ম সম্পাদক দিয়াজ খান চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
হাটহাজারী থানার ডিউটি অফিসার এসআই আরিফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্ষণ/এডি/নাহিদ
























