ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৪:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kopanoরংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ হাসানকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার দুপুরে নগরীর মুলাটোল এলাকায় ওই ঘটনা ঘটে।

আহত মাহমুদ হাসানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর মুলাটোলের বাসা থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন মোস্তফা মাহমুদ হাসান। বাসা থেকে কিছুদূর যাওয়া মাত্র আগে থেকে ওৎ পেতে থাকা ১৫-২০ জনের সন্ত্রাসীর দল মোটরসাইকেল থামিয়ে তাকে কোপাতে থাকে।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. জামাল উদ্দীন জানান, মোস্তফা মাহমুদ হাসানের শরীরের বিভিন্ন স্থানে ৬০টি সেলাই দেয়া হয়েছে। তার অবস্থা বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, কি কারণে তার ওপর সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তিনি সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, কারা কেন তার ওপর হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G