ছাত্রীকে উত্ত্যক্তঃ জাবি শিক্ষক চাকরিচ্যুত

প্রকাশঃ মে ২৯, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিনিধি : জাবি

jnu 2যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় একেএম আনিসুজ্জামানকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বছরের আগস্টে শিক্ষক এ কে এম আনিসুজ্জামান এক ছাত্রীকে যৌন নিপীড়ন করেন বলে উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র দেন, এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন বিভাগের কয়েকজন ছাত্রী। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে গত বছরের ২৩ আগস্ট অভিযুক্ত এ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য উপাচার্য ফারজানা ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়।

 

প্রতিক্ষণ/এডি/নুর/বাদল

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G