ছুটি শেষে প্রানবন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবি প্রতিনিধি:
ঈদ উল ফিতর ও বর্ষাকালীন ছুটি শেষে আজ শনিবার খুলছে চট্টগাম বিশ্ববিদ্যালয়(চবি)। দীর্ঘ ৪৫ দিন ছুটি শেষে আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (তথ্য)ফরহাদ হোসেন জানান, আজ থেকে বিশ্ববিদ্যালয় নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালু হচ্ছে। সেই সাথে শাটল ট্রেন ও নিয়মিত বাসসমূহ চালু হচ্ছে।
এদিকে দীর্ঘ দিন পর ক্যাম্পাস খুললেও ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে উত্তেজনা, সেই সাথে প্রবল বৈরী আবহাওয়ার কারনে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসেনি। তবে বিশ্ববিদ্যালয় পরিবেশ সম্পূর্ন স্বাভাবিক জানিয়ে প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধ পরিকর।
উল্লেখ্য যে, গত ১৬ জুন থেকে ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি শুরু হয়েছিল।
প্রতিক্ষণ/এডি/তাফসির
























