গণমাধ্যম যা দেখাচ্ছে বর্তমানে তাই জীবন

প্রকাশঃ ডিসেম্বর ১০, ২০১৫ সময়ঃ ৭:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৯ অপরাহ্ণ

Screenshot_3জবিতে ‘গণমাধ্যমের নির্মিত বাস্তবতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  এ সেমিনারের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন।

উদ্বোধকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘গণমাধ্যম যা দেখাচ্ছে বর্তমানে তাই জীবন। এর দ্বারা আমরা সকলেই কম-বেশি প্রভাবিত হচ্ছি। ইলেক্ট্রনিক্স মিডিয়ার সঙ্গে সঙ্গে প্রিন্ট মিডিয়ার দিকেও নজরদারি বাড়াতে হবে’।

সেমিনারে আলোচক হিসেবে একাত্তর টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘গণমাধ্যমের কর্মীদের নানান চাপের মধ্যে থেকে কাজ করতে হয়। গণমাধ্যম এখন ব্যবসায়ী, পুঁজিবাদীদের প্রবেশ করায় তাদের কর্মীদের নানান চাপ সামলে চলতে হয়। রাজনৈতিক, গোয়েন্দা ও অফিসের চাপ সামলে একজন সাংবাদিককে তার কর্তব্য পালন করতে হয়। আমার সহকর্মীদের সব সময় বলি, আপনারা নীতির পক্ষে, মানুষের পক্ষে কাজ করুন। আমি আপনাদের সঙ্গে আছি’।

তিনি আরো বলেন, ‘অপসাংবাদিকতার বাস্তব উদাহরণ আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান। তিনি কতটুকু সাংবাদিকতা করেছেন? তিনি সত্যকে আড়াল করার পাশাপাশি বিকৃত করেছেন। এদের জন্য গণমাধ্যমের সুনাম নষ্ট হয়েছে’।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ী। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মার্জিয়া রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ আলোচক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান এবং প্রথম আলো’র সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ।

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G