জঙ্গি তৈরী করেছে আওয়ামীলীগ

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ১১:০১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

khaleda-noakhaliবিদেশিদের সমর্থন পেতেই সরকার আনসারুল্লাহ বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের উত্থান ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে নোয়াখালী জেলা আইনজীবী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খালেদা জিয়া।
তিনি বলেছেন, আনসারুল্লাহ, রহমাতুল্লাহ আওয়ামী লীগেরই তৈরি। তারা বিদেশিদের সমর্থন পাওয়ার জন্য, বিদেশিদের দেখানোর জন্য জঙ্গির উত্থান ঘটিয়েছে।’
তিনি আরো বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের কী অবস্থা হবে তারা জানে, এজন্য নির্বাচন দিতে চায় না। তারা ক্ষমতা থেকে চলে গেলে তাদের অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হবে। তাদের আর অস্তিত্ব থাকবে না।

ছাত্রলীগ আজকে দানবে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘ছাত্রলীগ হয়েছে দৈত্য। ছাত্রলীগ আর পুলিশ সব কিছু লুটপাট করে খাচ্ছে। পুলিশ আজকে দেশ পরিচালনা করছে। দেশ শেখ হাসিনার নিয়ন্ত্রণে নেই। পুলিশ নিয়ন্ত্রণ করছে দেশ। দেখেন না তারা বলে তারা সরকারকে টিকিয়ে রেখেছে। পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বিএনপি ধ্বংসের চেষ্টা হচ্ছে। কিন্তু বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি এসেছে জনগণের সমর্থনে,আর আওয়ামী লীগ এসেছে মইন উদ্দিন ফখরুদ্দিনের দয়ায়।

বিএনপি প্রধান বলেন, আনসারুল্লাহ রহমাতুল্লাহ এগুলো তৈরি করেছে আওয়ামী লীগ। তারা বিদেশিদের সমর্থন পাওয়ার জন্য, বিদেশিদের দেখানোর জন্য জঙ্গির উত্থান ঘটিয়েছে। এই শায়খ আব্দুর রহমান কে? তাদের নেতাদের আত্মীয়। আওয়ামী লীগের সাথে জঙ্গিদের আত্মীয়তা।

তিনি বলেন, ‘হাসিনা শুধু স্বৈরাচারীই নয়, সে খুনি। খুনের সঙ্গে সরাসরি তার ইন্ধন রয়েছে। সকল হত্যায় ইন্ধন রয়েছে।

সম্প্রতি উপস্থাপিত প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, সংসদে কিসের বাজেট হয়? তারা কিসের বাজেট দেয়? বিএনপি সংসদে থাক বা না থাক তাদের গালাগাল করতে হবে। রওশন, এরশাদ যারা আছে তারা তো ওদেরই লোক। তাদের তো গালাগালি করতে পারে না। তাই বিএনপিকে গালমন্দ করতে থাকে।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G