জঙ্গি সম্পৃক্ততায় ঢাবির ৫ ছাত্র বহিষ্কার

প্রকাশঃ জুলাই ৯, ২০১৫ সময়ঃ ৬:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৬ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

duনিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের লিফলেট ও সিডি বিতরণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের বিভিন্ন বিভাগের ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। অনুষদ ভবনে রাখা ক্লোজসার্কিট ক্যামেরায় তাদের কর্মকাণ্ড ধরা পড়লে প্রক্টরিয়াল বিধি ৫(২) ধারা অনুযায়ী তাদের এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ঢাবি জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন,  ম্যানেজন্টে ১৭তম ব্যাচের নূরে আলম মো. সিহাব উদ্দিন (সূর্যসেন হল), একই বিভাগের মো. সাইদি হাসান সজিব (বিজয় একাত্তর হল),  অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেসম বিভাগের ১৬তম ব্যাচের তারিকুল ইসলাম, একই বিভাগের ১৮তম ব্যাচের নকিব ফারহান এবং মো. আলমগীর হোসেন। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের মেয়াদকাল উল্লেখ করা হয়নি।

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G