জবিতে ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৪:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৩ অপরাহ্ণ

ক্যাম্পাস প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

জাহাঙ্গীরনগরমঙ্গলবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারন সম্পাদক ওমর ফারুক মুন্নার স্বাক্ষরিত এক বিবৃৃতিতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশব্যাপী অপহরণ, খুন, ঘুম, গণগ্রেপ্তার, নৈরাজ্য ও তথাকথিত বন্দুক যুদ্ধের নামে বিচারবর্হিভূত হত্যাকান্ডের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দ্দিষ্টকালের জন্য ছাত্র-ধর্মঘট ধর্মঘট ডাকা হয়েছে।

উক্ত ধর্মঘট চলা অবস্থায়, অনির্দ্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাশ, পরীক্ষা বন্ধ রাখা এবং সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদেরকে কর্মসূচি পালনের আহবান জানানো হয়।

প্রতিক্ষণ/এডি/সোহেল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G