জাপানি হত্যায় বিএনপি নেতার রিমান্ড বাতিল

প্রকাশঃ অক্টোবর ১০, ২০১৫ সময়ঃ ২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

kunioজাপানী নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক মহানগর বিএনপির সদস্য রাশেদুন্নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্র আবু তালেব শনিবার এই আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরে জাপানী নাগরিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ মহানগর বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লব ও জাপানী নাগরিকের ব্যবসায়িক পার্টনার হুমায়ুন কবীর হিরাকে গ্রেফতার করে ১০দিনের রিমান্ডে নেয়। ১০দিনের রিমান্ড চলাকালে বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার দিবা রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রের আদালতে তার স্বামী অসুস্থ বিধায় রিমান্ড আদেশ বাতিলের আবেদন জানান।
আদালতের বিচারক আবু তালেব শুনানি শেষে বিএনপি নেতা রাশেদুন্নবী খান বিপ্লবের ১০দিনের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
সরকার পক্ষে বিএনপি নেতার রিমান্ড আবেদন বাতিলের বিরোধিতা করেন কোর্ট ইন্সপেক্টর।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G