জাপানে ট্রেনে আত্মঘাতী অগ্নিকাণ্ড, নিহত ২

প্রকাশঃ জুন ৩০, ২০১৫ সময়ঃ ১২:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩০ অপরাহ্ণ

japanমঙ্গলবার সকালে জাপানে চলন্ত বুলেটগতির ট্রেনে নিজ গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক যাত্রী। এ ঘটনায় ট্রেনটির বগিতে আগুন ধরে অন্তত দুইজন নিহত ও সাতজন আহত হয়েছে।

দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শিঙ্কাসেন বুলেট ট্রেনে ঘটা ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে এক নারী ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় এনএইচকে টেলিভিশন।

এ ছাড়া নিজ গায়ে আগুন দেওয়া ব্যক্তিও মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। ওই যাত্রী ট্রেনটির প্রথম বগিতে নিজ গায়ে অগুন ধরিয়ে দেন।

টোকিও থেকে ওসাকা যাওয়ার পথে ওদাওয়ারা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাপানী গণমাধ্যমগুলো।

এ ঘটনার পর টোকিও এবং ওসাকার মাঝে চলাচলকারী সব দ্রুতগতির ট্রেনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G