জাপানে বাংলাদেশি ছবি ‘শুনতে কি পাও’

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১২:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sunta-ki-paoবাংলাদেশের ছবি ‘শুনতে কি পাও!’ এবার দেখা যাবে জাপানের টেলিভিশনে। আসছে ২১ ফেব্রুয়ারি জাপানের এনএইচকে ওয়ার্ল্ড টেলিভিশনে দেখাবে এটি ।

কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত ছবিটির চারটি প্রদর্শনীর জন্য স্বত্ব কিনেছে জাপানের এ চ্যানেলটি।

জানা গেছে, একুশে ফেব্রুয়ারি রাত ১টায় ( বাংলাদেশ সময়) প্রথম প্রচার হবে এটির। এর পর প্রতি ছয় ঘণ্টা বিরতিতে আরও তিনবার প্রদর্শিত হবে ছবিটি।

এছাড়া, প্রতি প্রদর্শনীর পর প্রচার হবে কামার আহমাদ সাইমনের একটি সাক্ষাৎকার।

কামার বলেন, মাস খানেক আগে এনেইচকে ওয়ার্ল্ড আমাদের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করেছে। যুক্তরাজ্যের বিবিসি বা জার্মানির ডয়েসেভেলের মতো জাপান ব্রডকাস্টিং কর্পোরেশন পরিচালিত এনেইচকে ওয়ার্ল্ডও বেশ প্রভাবশালী। তাই তাদের এ আয়োজন আমাদের জন্য বেশ ভালো প্রপ্তির।’

‘শুনতে কি পাও!’ বিশ্বের অন্যতম সেরা উৎসব জার্মানির ডক লাইপজিগের উদ্বোধনী ছবি এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্য উৎসব আমস্টারডামের ইডফার আনুষ্ঠানিক বাছাইয়ে আমন্ত্রিত হয়ে প্রথম আলোচনায় আসে।

সিনেমা দ্যু রিলের ‘গ্রাঁপ্রি’ ও মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘স্বর্ণশঙ্খ’ জয়সহ দশটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে ছবিটি।

ইতোমধ্যে ১০ বছরের জন্য ছবিটির রেন্টাল স্বত্ব কিনেছে ফরাসী জাতীয় গ্রন্থাগার এবং অনলাইন সংস্করণের স্বত্ব কিনেছে ফিনল্যান্ডের ওয়াইলি টেলিভিশন ।

 

প্রতিক্ষণ/এডি/ আকিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G