জাবিতে আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু

প্রকাশঃ জানুয়ারি ৭, ২০১৬ সময়ঃ ৭:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০০ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি

জাবি‘দ্রোহের প্রদীপ জ্বলে উঠুক সকল মানস মন্দিরে’স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিক্স’এর আয়োজনে তিনদিনব্যাপী ৫ম জাতীয় আন্ত:ক্লাব বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি ইশরাত শারমিন।

তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথমদিন ব্রিফিং সেশন ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নুরুল হক।

এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি ক্লাব অংশগ্রহণ করছে। অর্থনীতি, গনতন্ত্র, রাজনীতি, সাংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার ১ম, ২য় রাউন্ড  ও কোয়ার্টার ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা সমাজ বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন আনন্দ র‌্যালি, বিকেলে সেমিফাইনাল, সন্ধ্যায় মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন ও ফাইনাল বিতর্ক ও সমাপনী (মুক্তমঞ্চে) অনুষ্ঠিত হবে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আহবায়কের দায়িত্ব পালন করছেন অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় থাকছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন (জুডো)।

 

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G