জাবিতে ছাত্রদলের ধর্মঘট

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jahgirnagar-university_54214জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ডাকা চারদিনের ধর্মঘট শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ধর্মঘট শুরু হয়েছে, চলবে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার এবং আটককৃত ছাত্রদল নেতাকর্মীদের নি:শর্ত মুক্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।

জাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জাবি শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G