জাবিতে বহিস্কৃত ছাত্রলীগ নেতা পেটাল ছাত্রদল নেতাকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৩:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20150226030630_JU BCLজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে (রসায়ন, ৩৯) ছাত্রলীগের বহিস্কৃত নেতা আসিফ আহমেদের নেতৃত্বে ৪-৫ কর্মী বৃহস্পতিবার বেলা সোয়া বারোটার দিকে নতুন কলা ভবনের সামনেবেধড়ক পিটিয়েছে ।

আহত অবস্থায় বাবরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডা. শ্যামল তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করে।

ডা. শ্যামল জানান, বেশ রক্তক্ষরণ হয়েছে। হাতে ক্ষত চিহ্ন রয়েছে। তবে পায়ে ব্যপক ব্যথা থাকলেও ভেঙ্গেছে কিনা এক্সরে শেষে জানা যাবে।

বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ বলেন, বাবর আমাকে ফোনে হুমকি দিয়েছে বিএনপি ক্ষমতায় আসলে আমাকে ক্যাম্পাসে প্রবেশ করতে দিবে না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর তপন কুমার বলেন, ঘটনা শুনেছি। সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিক্ষণ/এডি/আদিব

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G