জাবির শ্রেণি কক্ষের তালায় ‘সুপার গ্লু’

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১২:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৩ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,প্র্রতিক্ষণ ডটকম

atnewsbd05218জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শ্রেণি কক্ষসহ পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষের তালায় ‘সুপার গ্লু’ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

৪ দফা দাবিতে ডাকা চারদিনের সর্বাত্মক ধর্মঘটের প্রথমদিন সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে নতুন কলা ভবনের বিভিন্ন বিভাগ ও অনুষদের কর্মকর্তারা তালা খুলতে গেলে ‘সুপার গ্লু’ দেওয়ার বিষয়টি নজরে আসে। পরে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রশাসন প্রায় ২৭টি তালা কেটে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ, বহিস্কৃত ছাত্রদের বহিস্কারাদেশ প্রত্যাহার ও পরীক্ষাদানে সুযোগ, আটক ছাত্র নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং সহবস্থান নিশ্চিতের দাবিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G