জাবি বাংলা বিভাগের তিন দিনব্যাপী বইমেলা

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (5)জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের বই নিয়ে তিন দিনব্যাপী একটি বইমেলার আয়োজন করেছে।

আগামী ২১ মার্চ শনিবার—বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নতুন কলাভবন সংলগ্ন রবীন্দ্র-মহুয়ামঞ্চে এ বইমেলা শুরু হবে।

বাংলা সংসদের উদ্যোগে অনুষ্ঠেয় এ বইমেলায় প্রদর্শিত বইগুলোর প্রকাশনা উৎসবসহ—পাঠক, লেখক, প্রকাশক ও সমালোচকদের মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান।

প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দিনব্যাপী এই বইমেলা চলবে বলে জানিয়েছেন উক্ত আয়োজনের আহবায়ক ড. অনিরুদ্ধ কাহালি।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G