জামায়েতের অনুষ্ঠানে খালেদা

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ৯:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Untitledবাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল যোগ দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।প্রচণ্ড যানজটের কারণে বেগম জিয়া ইফতারের ১ মিনিট পর অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। ফলে ইফতার মাহফিলে তার বক্তব্য রাখার কথা থাকলেও সময় অতিবাহিত হওয়ার কারণে আর বক্তব্য রাখা হয়নি।

হোটেল সোনারগাঁও গ্র্যান্ড বলরুমে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনৈতিক নেতাদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইফতার মাহফিলের আয়োজন করে। বেগম খালেদা জিয়া সেই ইফতার মাহফিলে পৌঁছান সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে।

জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, কর্ম পরিষদের সদস্য আমিনুল ইসলাম, ডা. রিদওয়ান উল্লাহ শাহিদী, মতিউর রহমান আকন, রফিক উন নবী, মঞ্জুর ইসলাম ভূইয়া, মোবারক হোসেন, মাওলানা যায়নুল আবেদিন, আব্দুর রব, খন্দকার মশিউল আলমসহ দলের নেতাকর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ব্যারিস্টার হায়দার আলী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G